বিজ্ঞাপন

ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন শপিং গন্তব্য

ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন শপিং গন্তব্য

অ+
অ-

দেশের ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দুয়ার খুলেছে লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দক্ষিণের খুলনা এবং উত্তরের বগুড়ায় তিন জেলায় একসঙ্গে ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের সম্প্রসারণে যোগ করেছে নতুন মাত্রা।

বিজ্ঞাপন

সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। একইভাবে বগুড়ার শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিকাস প্লাজা এবং খুলনার সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে উদ্বোধন করা হয়েছে আরও দুটি স্টোর। তিন শহরে একযোগে এই সম্প্রসারণ শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং দেশের ফ্যাশন বাজারে ব্র্যান্ডটির শক্ত অবস্থান জানান দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ফ্ল্যাগশিপ স্টোরগুলোর অন্যতম আকর্ষণ হলো—একই ছাদের নিচে বৈচিত্র্যময় পণ্যের সমাহার। মেনসওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার থেকে শুরু করে ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং বিভিন্ন অ্যাকসেসরিজ সবই মিলছে এখানে। ফলে পরিবারসহ শপিংয়ের জন্য এটি হয়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ গন্তব্য, যেখানে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী কিছু না কিছু খুঁজে পাবে।

ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র্যান্ড স্টোরগুলো চালু করেছি। স্টোর চালুর মধ্য দিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”

বিজ্ঞাপন