• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সাহিত্য

বইমেলায় হাতে আঁকা নিজের ছবি মিলছে ১০ মিনিটেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭
অ+
অ-
বইমেলায় হাতে আঁকা নিজের ছবি মিলছে ১০ মিনিটেই

পার্থ রায়, পেশায় একজন চিত্রশিল্পী। বিশেষ চাহিদাসম্পন্ন এ মানুষটি কথা বলতে না পারলেও পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তোলেন চমৎকার সব মুখাবয়ব। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সরাসরি শিষ্য পার্থ ২৫ বছর ধরে চালিয়ে যাচ্ছেন তার শিল্পকর্ম।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার প্রাঙ্গণে এ প্রতিবেদকের দেখা হয় তার সঙ্গে। কথা বলতে না পারলেও উচ্ছ্বাস প্রকাশে এতটুকুও ঘাটতি ছিল না তার। কাগজে লিখে লিখে উত্তর দিয়েছেন প্রতিটি কথার।

dhakapost

পার্থ জানান, গত কয়েক বছর ধরে বইমেলায় মানুষের মুখাবয়ব বা পোট্রেট আঁকার কাজ করছেন। ১০ মিনিটের মধ্যেই কাগজে ফুটিয়ে তোলেন যে কারো ছবি। হাতে আঁকা নিজের ছবি দেখে ক্রেতারা যখন আনন্দিত হন, সেটা কাজ করে তার মধ্যেও।

আরও পড়ুন

শনিবার বইমেলার সময় পরিবর্তন
ভালোবাসা আর বসন্তের রঙে রঙিন বইমেলা
একুশে গ্রন্থমেলায় ইমরুল ইউসুফের দুই বই

বিজ্ঞাপন

তবে পার্থ কিছুটা বিষাদের সুরেই হয়ত বলতে চাইলেন, আগের মতো মানুষ আর নিজেদের পোট্রেট করান না। এখন দিনে সর্বোচ্চ ৪ থেকে ৫টা পোট্রেট করেন তিনি।

dhakapost

পার্থের কথার মিল পাওয়া যায় বইমেলায় আসা অন্য পোট্রেট শিল্পীদের কাছেও। ‘১০ মিনিটে আঁকুন নিজের ছবি’ এমন বিজ্ঞাপনে গত কয়েক বছর ধরেই শিল্পীরা চেয়ার বসিয়ে আসছেন বইমেলার প্রাঙ্গণে। ছবি আঁকার এ কর্মযজ্ঞ বইমেলার কোনো আনুষ্ঠানিক পর্ব না হলেও বছরের পর বছর তা বাড়িয়ে এসেছে মেলার সৌন্দর্য। বরাবরের মতো এবারের বইমেলাতেও রয়েছে পোট্রেট শিল্পীদের উপস্থিতি।

বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষক আশিকুজ্জামান সুজনের চিত্রশিল্পের ক্যারিয়ার প্রায় ১২ বছরের। অন্য শিল্পীদের পাশাপাশি তিনিও প্রতিবছর বইমেলায় মানুষের পোট্রেট এঁকে থাকেন। সুজন জানান, কেউ পোট্রেট করাতে চাইলে তার খরচ করতে হবে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। তবে ফোন থেকে দেখে আঁকার ক্ষেত্রে খরচটা একটু বেশি।

বিজ্ঞাপন

dhakapost

মানুষের পোট্রেট আঁকার আগ্রহ কেন কমে গেছে– জানতে চাইলে সুজন সামনে আনেন প্রযুক্তির কথা। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় এখন চাইলেই মুহূর্তের মধ্যে নিজের পোট্রেট বিনা পয়সায় তৈরি করা সম্ভব। তাই এভাবে ছবি আঁকাতে আগ্রহ তৈরি না হওয়াটাই স্বাভাবিক।

dhakapost

তবে শিল্পমনা মানুষরা যে প্রযুক্তির চাইতে এখনো শিল্পী ও তাদের শিল্পকর্মকে প্রাধান্য দিচ্ছেন, তার প্রমাণ মেলে ছবি আঁকাতে আসা মানুষগুলোর কথাতেই। বইমেলা ঘুরতে এসে নিজেদের পোট্রেট করাতে বসেছিলেন দম্পতি ফয়সাল মাহমুদ ও রেবেকা ইসলাম। ছবি আঁকা শেষ হতেই বললেন, একজন শিল্পী চেষ্টা করেন তার মমতা দিয়ে একটি ছবি আঁকতে। সে ছবিতে শিল্পীর যে অ্যাফোর্ট থাকে, তা ছবিটাকে জীবন্ত করে তোলে। আজকের ছবিটা বইমেলার একটা স্মৃতি হয়ে থাকবে, একইভাবে আমাদের নিজস্ব একটা স্মৃতি হিসেবেও ঘরের দেয়ালের সৌন্দর্য বাড়াবে।

ওএফএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন