• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ সম্পাদক পরিষদের

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৭ আগস্ট ২০২৪, ০৬:০৩
অ+
অ-
সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ সম্পাদক পরিষদের

চলমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন এবং দেশের জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) সম্পাদক পরিষদের পক্ষ থেকে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার কোটাবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মুখে এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। গত প্রায় তিন সপ্তাহে এখন পর্যন্ত জ্ঞাত তথ্য অনুযায়ী চার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। গণমাধ্যমের পাঁচ কর্মী নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করছে সম্পাদক পরিষদ।

আরও পড়ুন

বরিশালে তিন সাংবাদিকের ওপর হামলা
ময়মনসিংহে সাংবাদিককে কোপাল স্বেচ্ছাসেবক লীগ
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন

এতে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে এক ধরনের অরাজকতা দেখা যাচ্ছে। জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সবাই। কলকারখানাসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সংখ্যালঘুর ওপর আক্রমণেরও কিছু ঘটনা গণমাধ্যমে এসেছে, যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের পর লুটপাট এবং একাধিক টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে রাষ্ট্রপতিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সম্পাদক পরিষদসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির