ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডট কম ৬ বছরে পদার্পণ করেছে।
আরও পড়ুন
ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
নেতার বলেন, ঢাকা পোস্ট মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা আশা ব্যক্ত করেন।
এএসএস/এসএসএইচ