• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উৎফুল্ল বিমানের যাত্রীরা, তুললেন সেলফি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৩, ১৫:৫২
অ+
অ-
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উৎফুল্ল বিমানের যাত্রীরা, তুললেন সেলফি

লন্ডন থেকে দেশে ফেরার পথে বিমানের যাত্রী ও ক্রুদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বেশ উৎফুল্ল ও বিস্মিত ছিলেন বিমানের সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ (বুধবার) দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, মঙ্গলবার (৩ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। 

dhakapost

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, লন্ডন থেকে দেশে ফেরার পথে বিমানের যাত্রী ও ক্রুদের খোঁজ-খবর নেন শেখ হাসিনা। এসময় তিনি হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। বিমানে ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। এসময় প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কয়েকজন। উচ্ছ্বসিত কয়েকজন নারী যাত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়েও ধরেন।

এসময় বিমানে থাকা ছোট ছোট শিশুদের কোলে তুলে নেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

dhakapost

এদিকে, বিমানটি দেশে ফিরলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গত ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএসআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনাশাহজালাল বিমানবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী