• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ০৯:১৪
অ+
অ-
বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস

চিকিৎসা করানো কিংবা ভ্রমণের জন্য প্রত্যেক বছরই বহু বাংলাদেশি মানুষ ভারতে যান। এর একটা বড় অংশ যান ভারতের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে। তাই চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশিদের যাতে অতি দ্রুত মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া যায়, সেই জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে আসার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীদের দেওয়া হবে মেডিকেল ভিসা।

সম্প্রতি রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে সহকারী হাইকমিশনার মনোজ কুমার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভারতের ভিসা দপ্তরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাদের আত্মীয়দের ভিসার কাগজপত্র দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভিড় বাড়ছে হাসপাতালে!
ভিসামুক্ত ভার‌ত ভ্রম‌ণের সুযোগ চাইলেন মোমেন, না করেননি জয়শঙ্ক‌র

বিজ্ঞাপন

রাজশাহীতে কাজ করাকালীন নিজের কী কী অভিজ্ঞতা হয়েছিল, তা জানিয়ে মনোজ কুমার বলেন, তিনি এক বছর ধরে এখানে কাজ করেছেন। সাধারণ মানুষকে বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রোববার থেকে যেসব আবেদনকারী মেডিকেল ভিসার জন্য আবেদন জানাবেন, তাদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিন অর্থাৎ পরের দিনই তারা ভিসা পেয়ে যেতে পারেন।

মনোজ কুমার বলেন, আপাতত যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তারা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোভাবেই আপস করা সম্ভব নয়। সেক্ষেত্রে, তারা যাতে তাড়াতাড়ি চিকিৎসা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ। ধীরে ধীরে পর্যটক ভিসার ক্ষেত্রেও আবেদনকারীদের সময় এগিয়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান