• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : ফায়ারের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৩, ১১:২৩
অ+
অ-
ভৈরবে ট্রেন দুর্ঘটনা : ফায়ারের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিংয়ে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং মো. মাসুদ সরদার (সহকারী পরিচালক, ময়মনসিংহ) সদস্য সচিব।

আরও পড়ুন

ঢাকার টার্ন টেবিল নষ্ট, উল্টো ইঞ্জিন আঘাত করেছে এগারসিন্দুরকে
এগারসিন্দুরে ধাক্কা দেওয়া ট্রেনের চালক-গার্ড বরখাস্ত
ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর, ভৈরব হাসপাতালে ১৬ মরদেহ
এগারসিন্দুরে ধাক্কা দেওয়া ট্রেনের চালক-গার্ড বরখাস্ত
ভৈরবে হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে
ভৈরবে যাত্রীবাহী ট্রেনকে মালবাহী ট্রেনের ধাক্কা, হতাহতের শঙ্কা

বিজ্ঞাপন

কমিটির বাকি তিন সদস্য হলেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ (উপসহকারী পরিচালক, নরসিংদী), মো. এনামুল হক, (উপসহকারী পরিচালক, কিশোরগঞ্জ) ও মো. আজিজুল হক (স্টেশন অফিসার, ভৈরব বাজার ফায়ার স্টেশন)।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

এদিকে, ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরিচয় পাওয়া গেছে ১৫ জনের।

এআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনাফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন