• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
নির্বাচন পর্যবেক্ষণ

বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে মিশনগুলোতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৩, ২১:১৫
অ+
অ-
বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে মিশনগুলোতে চিঠি

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কূটনৈতিকপত্র পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় বিদেশি মিশনগুলোতে পাঠানো কূটনৈতিক পত্রে বলা হয়েছে- আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুন

অপরাধী আটকের ক্ষমতা না দিয়েই আনসার বিল পাস
শেষ সময়ে ‌‘ত্রিমুখী চাপে’ সরকার

বিজ্ঞাপন

কূটনৈতিক পত্রে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে যারা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তাদের আবেদন করার অনুরোধ করা হচ্ছে। নির্বাচন কমিশনের চায়, দেশের পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের মতো করে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরাও নির্বাচন পর্যবেক্ষণ করুক।

বাংলাদেশের নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও কূটনৈতিকপত্রে উল্লেখ করা হয়েছে।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান