• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা

নব্য জেএমবির শীর্ষ নেতা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৩, ০২:৫৮
অ+
অ-
নব্য জেএমবির শীর্ষ নেতা গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র শীর্ষ নেতা আবু বকর সিদ্দীক ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

বিজ্ঞাপন

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে বিস্ফোরক তৈরির ডেটোনেটর, সংগঠনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নব্য জেএমবির আদর্শ প্রচারকারী পত্রিকার একাধিক কপি জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার আবদুল্লাহ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উগ্র অংশ নব্য জেএমবি’র শীর্ষ নেতা। তিনি ও তার কয়েকজন সহযোগী নব্য জিএমবির আদর্শে অনুপ্রাণিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য একত্রিত হয়েছিলেন।  

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আবদুল্লাহ ইতিপূর্বে নব্য জেএমবির নেতা হিসেবে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। জামিনে মুক্তির পর তিনি আবারো সংগঠনের কাজে সক্রিয় হন। তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে টর ব্রাউজারসহ বিভিন্ন অ্যাপস এবং নব্য জেএমবির আদর্শ সমর্থনমূলক বিভিন্ন পিডিএফ ও অন্যান্য তথ্য রয়েছে। 

রাজধানীর সবুজবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আজ আদালতে পাঠানো হয়। 

জেইউ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারজেএমবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪