• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলের ২ বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৩, ১৯:৫৭
অ+
অ-
শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলের ২ বিশেষ ট্রেন

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে ২টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ট্রেন ২টি সকালে শুধুমাত্র উত্তরা থেকে মতিঝিল যাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

মেট্রোরেলে চড়ে ‘দরজা ঠাসা’ যাত্রী যাচ্ছে মতিঝিলে
প্রথম দিন মতিঝিল স্টেশন ব্যবহার করেছে ১০ হাজারের বেশি মানুষ
যাতায়াতের কষ্ট আর স্মরণ করতে চান না বাণিজ্যিক এলাকার কর্মজীবীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে যথাক্রমে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুইটি বর্তমানে চালু সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

বিজ্ঞাপন

এমএইচএন/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলরাজধানীর খবরগণপরিবহন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক