• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মিরপুর ১০ নম্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩, ১১:৩৮
অ+
অ-
মিরপুর ১০ নম্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে পোশাক শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে তাদের সরিয়ে দেয় পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বরের প্রধান সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অবস্থানের কারণে ওই এলাকার প্রধান সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছিল। পরে পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে দিলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরপুরে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা
গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার রাস্তা অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এদিকে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

শনিবার (১১ নভেম্বর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানার গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধের নোটিশ।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গার্মেন্টস শ্রমিকঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার