• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বদলি হচ্ছেন বেশিরভাগ থানার ওসি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১
অ+
অ-
বদলি হচ্ছেন বেশিরভাগ থানার ওসি : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নির্দেশনা অনুযায়ী দেশের বেশিরভাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২

আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা ছয় মাসের বেশি সময় এক জায়গায় রয়েছেন সেসব ওসিকে বদলি করতে হবে। তারা সময় বেঁধে দিয়েছেন, সেই সময় অনুযায়ী জননিরাপত্তা সচিব এবং আইজিপি বসে পাঠিয়ে দেবেন, দুয়েক দিনের মধ্যে প্রস্তাব চলে যাবে। এখন যা কিছু হয় নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করে। তারা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন সে অনুযায়ী কাজ হচ্ছে। প্রায় সব ওসিকে বদলি করতে হবে।

বিজ্ঞাপন

গত ৩০ নভেম্বর নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় নির্বাচন কমিশন (ইসি)।

এমএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার