• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনকে অস্থিতিশীল করতে একটি পক্ষ সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯
অ+
অ-
নির্বাচনকে অস্থিতিশীল করতে একটি পক্ষ সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সক্রিয় থাকে। সেসব যেন না হয়, এজন্যই নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিনিয়তই নিরাপত্তা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদের আটক করছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি। এটি একটি চলমান প্রক্রিয়া। এদের বেশিরভাগই এখন জেলখানায়, না হয় দেশত্যাগ করছে। বিদেশে যারা আত্মগোপনে আছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ইতিমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।

সীমান্তে অস্থিরতা কমছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : প্রধানমন্ত্রী
শান্তিরক্ষা কার্যক্রম পরিবেশবান্ধব করতে উদ্যোগ নিতে জোর মোমেনের
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে সৌদি সরকারকে আমন্ত্রণ

নির্বাচন উপলক্ষ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তারা প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তনের কথা বলেছে।নিরাপত্তা বাহিনী সবসময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজে রয়েছে। যাদের কাছে অস্ত্র রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনব কুমার ভার্মা। আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক সাজ্জাদ আলী জহির, এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

ওএফএ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খাননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী

চার্জশিট অনুমোদন২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী