• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী এলাকায়, প্রতিমন্ত্রীকে ইসির শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮
অ+
অ-
পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী এলাকায়, প্রতিমন্ত্রীকে ইসির শোকজ

আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি নিয়ে পুলিশি নিরাপত্তায় নির্বাচনী এলাকায় গিয়েছেন এবং সেখানে জনসভায় যোগ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। এ কারণে তাকে শোকজ করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি।

বিজ্ঞাপন

রোববার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা মেহেরপুর-১ আসনের নির্বাচনী তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবির হোসেন ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি ফরহাদ হোসেন, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-৭৩, মেহেরপুর-০১, (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি গত ৯ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর-১ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বিকেল আনুমানিক ৫টায় মেহেরপুর সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নের শোলমারী বাজারে অবস্থানকালে আমার দৃষ্টিগোচর হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে (গাড়ি নং- ঢাকা মেট্রো-ঘ-১৮৫৩৩৩) পুলিশ প্রটেকশনে (পুলিশ প্রটেকশনের গাড়ি নং ঢাকা মেট্রো ঠ-১৪৩৩১২) শোলমারী বাজারে অবস্থিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাড়ির সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

স্বর্ণ অর্থ সম্পদ সবই বেড়েছে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের
রুহুল আমিন হাওলাদারের ঋণ ৩৪৫ কোটি টাকা
‌অবাঞ্ছিত ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না

বিজ্ঞাপন

ওই জনসভায় পাঁচ শতাধিক লোকের জনসমাগম হয়েছে। আপনি আসন্ন দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে পুলিশ প্রটেকশনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ অবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্ষ নং-২০৬, জেলা ও দায়রা জজ আদালত, মেহেরপুর) আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা