• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ০০:১৪
অ+
অ-
মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজন। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। রাত পৌনে দশটার দিকে সালাউদ্দিন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউর লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন থাকা খায়ের মিয়া নামে একজন মারা যান। আট জনের মধ্যে এখন পর্যন্ত দুইজন মারা গেছেন একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন এখন পাঁচজন চিকিৎসাধীন আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
‘মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক’

নিহতের ছেলে ইমন বলেন, আমার বাবা রয়েল ফিলিং স্টেশন এ লোড আনলোডের কাজ করতেন। ওই ঘটনায় আমার বাবাও দগ্ধ হন। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকদের কাছ থেকে আমরা জানতে পারি। আজ রাতে আমার বাবা শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমি আমার বাবার একমাত্র সন্তান। আজ দুপুরের দিকে ওই এলাকার এমপি সাহেব আমার বাবাকে দেখতে এসেছিলেন। এখন আমি নিজেও জানি না কি করে আমাদের সংসার চলবে।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি ফেনী জেলার ফুল গাজী থানার নুরপুর গ্রামে। বর্তমানে মিরপুরের সেনপাড়া এলাকায় ভাড়া থাকি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

এসএএ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুবিস্ফোরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন