• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২৮ অক্টোবর থেকে ১৬৮ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬
অ+
অ-
২৮ অক্টোবর থেকে ১৬৮ বাসে আগুন

বিগত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ২৭০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৬৮টি বাসে আগুন দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির একাদশ দফা অবরোধ ঘিরে যানবাহনে অগ্নিসংযোগের বিষয়ে তিনি জানান, গত ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে আজ ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে ২টি করে ইউনিট গেলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধু ৪টি অগ্নিকাণ্ডে।

আরও পড়ুন

সোয়া ২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন
গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত  মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি।

এমএসি/জেডএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফায়ার সার্ভিসঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার