• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
দ্বাদশ সংসদ নির্বাচন

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৮
অ+
অ-
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি পঞ্চম দিনের মতো শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট ২) সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল শুনানির এই কার্যক্রম শুরু হয়।

আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

আরও পড়ুন

সম্পত্তি পুনরুদ্ধারের সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ বিধিমালা হচ্ছে
চতুর্থ দিনে ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪৮ জন

বিজ্ঞাপন

মূলত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের প্রাথমিক যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীদের অবৈধ ঘোষণা করা হয়েছে তারাই বিষয়টি পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়েছেন। 

এসব আবেদনের (আপিল) শুনানি রায় প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করছেন। যদিও শুনানিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই অপেক্ষা করতে দেখা গেছে আপিল করা প্রার্থীদের। কিন্তু নিরাপত্তার কারণে ভেতরে ৩ জনের বেশি প্রবেশের সুযোগ কেউ পাচ্ছেন না।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল ইসিতে জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আপিলের রায়ের ব্যাপারে কমিশন থেকে জানানো হয়েছে, আবেদনগুলো সিডিউল অনুযায়ী শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপীলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল একাউন্টে পাঠানো হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও রায় প্রকাশ করা হবে। 

এছাড়া, আপিলের রায়ের অনুলিপি  নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

রায়ের অনুলিপি বিতরণের করা হবে ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে ১০ ও ১১ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৬ ডিসেম্বর, ১২ ও ১৩ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৭ ডিসেম্বর এবং ১৪ ও ১৫ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৮ ডিসেম্বর বিতরণ করা হবে। তবে রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের
ভিত্তিতে বিতরণ করা হবে। 

একইসাথে নামঞ্জুর আপীলের রায় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে। আপিলের শুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তাঁর মনোনীত প্রতিনিধি, আপিলকারী ও সংশ্লিষ্ট পক্ষদের প্রয়োজনীয় কাগজপত্র ও নথিসহ উপরের নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, গতকাল (বুধবার) আপিল শুনানি শেষে চতুর্থ দিনে ইসিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৮ জন। সেই সঙ্গে গত চারদিনের আপিল শুনানিতে মোট ২১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি