• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চতুর্থ দিনে ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪৮ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪
অ+
অ-
চতুর্থ দিনে ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪৮ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে চতুর্থ দিনে ৪৮ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। সেই সাথে গত চারদিনের আপিল শুনানিতে মোট ২১৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখা থেকে এই তথ্য জানা যায়।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ দিনে মোট ৯৯ জনের আপিল শুনানি করেছে ইসি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন, বাতিল হয়েছে ৫২ জনের এবং সিদ্ধান্ত হয়নি ২ জন প্রার্থীর। এ ছাড়া একইদিন আগের জমে থাকা আরও ৪ আপিলের শুনানি হয়। এর মধ্যে ৩ প্রার্থী মনোনয়ন ফিরে পান আর একজনের প্রার্থিতা বাতিল করা হয়। 

প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়, ৩২ জনের নামঞ্জুর ও ৬টির সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। নামঞ্জুর হয়েছে ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৬১ জন। বাতিল হয়েছে ৩৫ জনের। সিদ্ধান্ত হয়নি ৪ জনের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বুধবার প্রথমার্ধে ২৬ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে ইসি
দলগুলোকে সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি
সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ প্রার্থীদের রিট খারিজ

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

বিজ্ঞাপন

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি