• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সিলেট-৩ আসন

জাপার আপিল বাতিল, বৈধতা বহাল আ. লীগ প্রার্থী হাবিবুরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬
অ+
অ-
জাপার আপিল বাতিল, বৈধতা বহাল আ. লীগ প্রার্থী হাবিবুরের

সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন। 

আরও পড়ুন

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু
এসপির বদলির আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যশোরের ৬ এমপি প্রার্থী

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। 

অভিযোগে উল্লেখ করা হয়, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। নির্বাচন কমিশন আইনে আছে দুদেশের নাগরিক হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না, তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন তিনি।

আরইচটি/এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি