• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ময়মনসিংহ-৯

স্বতন্ত্র প্রার্থীর আপিলে বৈধতা হারালেন নৌকার মাঝি আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২০
অ+
অ-
স্বতন্ত্র প্রার্থীর আপিলে বৈধতা হারালেন নৌকার মাঝি আব্দুস সালাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই রায় দিয়েছেন।

১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন আব্দুস সালাম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  

আরও পড়ুন

টিকে গেলেন আ.লীগের হাবিবুর, বললেন আমার দ্বৈত নাগরিকত্ব নেই
আ.লীগ নেতাকে জুতার মালা পরিয়ে ঘোরাতে চাইলেন নৌকার প্রার্থী
আচরণবিধি লঙ্ঘন করায় উপমন্ত্রী শামীমকে শোকজ

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়। 

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রার্থীদের আপিল জমা নেওয়া হয়েছে ৫ দিন (৫-৯ ডিসেম্বর)। এসব আপিলের শুনানি শুরু হয়েছে ১০ ডিসেম্বর। যা চলবে আগামীকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আরএইচটি/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচননির্বাচন কমিশনআওয়ামী লীগমেজর জেনারেল অব আব্দুস সালাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’