• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সারা দেশে ভোটের মাঠে টিকে রইলেন ১৮৯৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫
অ+
অ-
সারা দেশে ভোটের মাঠে টিকে রইলেন ১৮৯৬ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৩৪৭ জন। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি
প্রতীক নিয়ে প্রচারণা শুরু কাল, মানতে হবে বিধিনিষেধ
ঢাকার ১৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২৭ জন

রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে (রোববার) ৩৪৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

প্রতীক নিয়ে প্রচারণা শুরু কাল, মানতে হবে বিধিনিষেধ

সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ (১৭ ডিসেম্বর)। ৬৪টি জেলার রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী, মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন। আপিল দায়ের হয়েছিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি এবং আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি।

এ ছাড়া, আজ সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬টি।

তিনি আরও বলেন, এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।

বিজ্ঞাপন

সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। 

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনসংসদ নির্বাচননির্বাচনবিডি নিউজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি