• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রতীক নিয়ে প্রচারণা শুরু হচ্ছে আজ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২
অ+
অ-
প্রতীক নিয়ে প্রচারণা শুরু হচ্ছে আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ ডিসেম্বর)। অনেক প্রার্থী শেষ দিনে এসে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন চূড়ান্ত হয়েছে সব দলের এবং স্বতন্ত্র প্রার্থীদের তালিকা। শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৩৪৭ জন। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন।

সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা।

আরও পড়ুন

সারা দেশে ভোটের মাঠে টিকে রইলেন ১৮৯৬ জন
প্রতীক নিয়ে প্রচারণা শুরু কাল, মানতে হবে বিধিনিষেধ

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে শেষ পর্যন্ত একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।

অন্যদিকে সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। 

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’