• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলেন যে ১০ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৮
অ+
অ-
ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলেন যে ১০ কর্মকর্তা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু ব্যালট পেপার ছাপানো হলেই নির্বাচনী সার্বিক কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

বিজ্ঞাপন

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

ভোটার উপস্থিতির কৌশলে ‘বেকায়দায়’ নৌকার মাঝিরা
ভোটকেন্দ্র দখল করে রাখতে চাওয়া আ.লীগ নেতা মিন্টু ক্ষমা চেয়েছেন

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

বিজ্ঞাপন

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলে উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলে উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলে মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলে সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলে মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলে নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলে জেবুন নাহার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’