• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপার যাচ্ছে সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ২০:২৮
অ+
অ-
প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপার যাচ্ছে সোমবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী আগামীকাল সোমবার থেকে সরবরাহ করা হবে। নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহনের জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। তবে কোনো নির্বাচনী এলাকায় মামলা সংক্রান্ত অন্যান্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন

বিদ্যালয়ে নির্বাচনী জনসভা, হানিফ-আতাকে শোকজ
২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ইসির

বিজ্ঞাপন

ইসি জানায়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সকল রিটার্নিং অফিসারকে অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়া, নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করার জন্যও অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে আরও জানানো হয়, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে চালান সংগ্রহ করে নির্বাচন ভবনের গোডাউন হতে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করবেন। এ কর্মকর্তা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সঙ্গে আনবেন এবং নিজে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম-প্রতীক এবং ভোটার সংখ্যার সঠিকতা যাচাইপূর্বক ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিবেন। এ ছাড়া, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করতে আসা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসিয়াল পরিচয়পত্র সাথে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে সংস্থাটি আরো জানায়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রথম ধাপে যে ১৩ জেলায়া যাচ্ছে ব্যালট পেপার

পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোণা।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’