• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৩১ ডিসেম্বর ফানুস না ওড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০১
অ+
অ-
৩১ ডিসেম্বর ফানুস না ওড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষের অনুরোধ

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উভয় পাশে ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঘুড়ি, ফানুসসহ যেকোনো বিনোদন সামগ্রী ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, এ বিষয়ে পুলিশ সহায়তা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনও চালু হচ্ছে
ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি
উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে ৬ জানুয়ারি থেকে

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬ এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমএইচএন/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক