• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচন নিয়ে এখনই কিছু বলতে চায় না ইইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩
অ+
অ-
নির্বাচন নিয়ে এখনই কিছু বলতে চায় না ইইউ

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বিদেশি কূটনীতিক,পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানের ফাঁকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান তুলে ধরেন তিন রাষ্ট্রদূত।

আরও পড়ুন

নতুন সরকারের সঙ্গে বিদেশি বন্ধুরা অংশীদারিত্ব অব্যাহত রাখবে

জার্মানির রাষ্ট্রদূত বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা খুশি। বিশ্বস্ত অংশীদার হিসেবে নতুন বছরে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জার্মানি। বাংলাদেশের সঙ্গে আগামী দিনের উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করছি। 

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রদূত বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার নির্বাচন করতে পেরেছে বলে আমরা অভিনন্দন জানাই। এটা গণতন্ত্র ও জনগণের বিজয়। চীন বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে। চীন বাংলাদেশের নতুন সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ

ইইউর রাষ্ট্রদূত বলেন, এখনই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি বিবৃতি ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার উপস্থিত ছিলেন। এদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং রাশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রতদূত উপস্থিত ছিলেন। 

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশনইউরোপীয় ইউনিয়নচীনজার্মানি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস