• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচন ঘিরে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩
অ+
অ-
নির্বাচন ঘিরে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী 

সংসদ নির্বাচন ঘিরে অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ মনোভাবের কথা জানান মন্ত্রী। 

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যে মতপার্থক্য বা সংকট তৈরি হয়েছিল, তা কি এখনো কিছু দেশের সঙ্গে রয়ে গেছে— এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি সংকট বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল— একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেই রকম কোনো সম্ভাবনাই নেই।

আরও পড়ুন

তিন মন্ত্রীকে প্রধান করে চার মন্ত্রিসভা কমিটি গঠন
৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হাইকমিশনারের সঙ্গে বৈঠক ইস্যুতে আইনমন্ত্রী বলেন, আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। আরও প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। 

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আজ সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইনমন্ত্রীআনিসুল হক

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

Google News
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

আইনমন্ত্রীসাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে