• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বন্ধ মেট্রোরেল চলাচল 

সচিবালয় স্টেশনে যাত্রী প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭
অ+
অ-
সচিবালয় স্টেশনে যাত্রী প্রবেশ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয় স্টেশনে গিয়ে দেখা যায়, দুপুর ৩টার পর থেকে নতুন করে কোনো যাত্রীকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরেই অবস্থান করছেন। 

আরও পড়ুন

চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

স্টেশনে বাইরে অপেক্ষমাণ যাত্রী কাউসার আহমেদ বলেন, জরুরি কাজে মিরপুর যাওয়া দরকার ছিল। সময় কম, ভাবলাম মেট্রোতে যাই। কিন্তু এসে দেখছি মেট্রোরেল বন্ধ, এখন যাওয়া যাবে না।

বিজ্ঞাপন

dhakapost

আরেক যাত্রী মিনহাজুল বলেন, এভাবে মেট্রো বন্ধ থাকার ফলে আমরা যারা নির্দিষ্ট সময়ের যাত্রী তারা ভোগান্তির মুখে পড়লাম।

রোববার দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রত্যেকটি স্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছে। তবে যারা একক যাত্রার টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দিয়ে দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

যে কারণে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনের উপরের বৈদ্যুতিক তারে জিরো ভোল্টেজ হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা যাবত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ওসিএসে ভোল্টেজ ফিরিয়ে আনতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাজ করছে।

ওএফএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝালকাঠি পৌরসভার খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভার খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ