• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পলিথিন ব্যবহারে ৬ বছরে ৪ হাজার ২০৭টি মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯
অ+
অ-
পলিথিন ব্যবহারে ৬ বছরে ৪ হাজার ২০৭টি মামলা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও ব্যবহারের অপরাধে ২০১৯ সালের  জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৫১৬টি অভিযান পরিচালনা করে ৪ হাজার ২০৭টি মামলায় ৬ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বিজ্ঞাপন

১৭০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৭১ দশমিক ৩৭ মেট্রিক টন পলিথিন, দানা ও কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়াও ১৬টি নিয়মিত মামলা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে এমপি নূর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এ তথ্য জানান। 

আরও পড়ুন

১৫ বছরে ৭৭৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ
৭৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ প্রকল্প নেওয়া হয়েছে
সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে : আইনমন্ত্রী

বিজ্ঞাপন

সাবের হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশের ওপর প্লাস্টিক পণ্যের বিরূপ প্রভাব নিয়ন্ত্রণে প্লাস্টিক পণ্যের পরিবর্তে পরিবেশবান্ধব পচনশীল প্লাস্টিকের ব্যবহার প্রচলনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সরকার কর্তৃক ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা,২০২১’ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এ মৌলনীতি হিসেবে ৫ আর (রিফিউস, রিডিউস, রিইউস, রিসাইকেল, রিকোভারি) পলিসি নেওয়া হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক বিগত ২১ জুন ২০২১ তারিখে উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৪০টি উপজেলাকে কোস্টাল এরিয়া হিসেবে চিহ্নিত করে উক্ত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পলিথিনের ক্ষতিকর দিক বিবেচনায় সরকার ইতোমধ্যে পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যের এবং ব্যবহার বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এ বিধি নিষেধ আরোপ করেছে। 

এসআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ অধিবেশনজলবায়ু মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ