• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্ত্রীর খোঁজে বেইলি রোডে তারেক আহমেদ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩
অ+
অ-
স্ত্রীর খোঁজে বেইলি রোডে তারেক আহমেদ 

বান্ধবীদের নিয়ে বেইলি রোড কাচ্চি ভাই রেস্তোরাঁয় খেতে এসেছিলেন তারেক আহমেদের স্ত্রী। কিন্তু আগুন লাগার পর থেকে স্ত্রীর ফোন বন্ধ পাচ্ছেন তিনি। তাই উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে বেইলি রোডে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

তারেক আহমেদ বলেন, মতিঝিল এজিবি কলোনিতে আমাদের বাসা। আজ আমার স্ত্রী তার কয়েকজন বান্ধবীর সঙ্গে খেতে এসেছিলেন। আগুন লাগার পর থেকে তার বন্ধ পাচ্ছি। শুনেছি আগুন লাগা ভবনের ছাদে কিছু মানুষ আছে। ভাই দোয়া করবেন। 

তারেক আহমেদ মতো স্বজনের খোঁজে বেইলে রোডে আসছেন অনেকেই। তারা সবাই উদ্বিগ্ন হয়ে আছেন। অনেকে কান্নাকাটি করতেও দেখা গেছে। 

আরও পড়ুন

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান’
রেস্টুরেন্ট ভবনের ৩ ফ্লোরে জ্বলছে আগুন, হতাহতের শঙ্কা

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনটির তিনটি ফ্লোরে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে অনেক লোক আটকা আছেন। তবে ঠিক কত জন সেখানে আটকে পড়েছেন সেই সংখ্যা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন, ভবনের ভেতরে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়া আরও কয়েকটি খাবারের প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে এখনো অনেকে আটকে আছেন। অনেকেই হতাহত হতে পারেন বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকজন আশঙ্কা করছেন।

এএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর