• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হঠাৎ ফেসবুকের কী হলো, জানতে চান ব্যবহারকারীরা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৫ মার্চ ২০২৪, ২২:১০
অ+
অ-
হঠাৎ ফেসবুকের কী হলো, জানতে চান ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার হঠাৎ ডাউন হতে দেখা গেছে। ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। কোনোভাবেই লগইন করা যাচ্ছে না জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটিতে। এ অবস্থায় ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা যাচ্ছে। হঠাৎ কী হয়েছে বিশ্বের বহুল ব্যবহারকারী সামজিক মাধ্যমটির?

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যা দেখা দেয়।

ব্যবহারকারীরা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।

আরও পড়ুন

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

বিজ্ঞাপন

ওয়েবসাইট পর্যবেক্ষক ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। 

হঠাৎ ফেসবুকের কী হল, জানতে চান ব্যবহারকারীরা

রাত ১০টার দিকে ডাউনডিটেক্টরে দেখা যায়, রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?

ডাউনডিটেক্টরের মন্তব্যের ঘরে ব্যবহারকারীদের এমন অসংখ্য প্রশ্ন দেখা যায়। যদিও এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা আজ রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ