• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৪, ২১:৩০
অ+
অ-
হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা ঢাকা পোস্টকে জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ঢাকা পোস্টের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান। 

আরও পড়ুন

বাচ্চাদের ক্ষতি করছে সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন জুকারবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ ফেসবুকের কী হলো, জানতে চান ব্যবহারকারীরা

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

ডাউন ডিটেক্টরে অভিযোগ জানাতে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের এক ব্যবহারকারী ঢাকা পোস্টকে জানান, রাত ৯টার দিক থেকে তিনি ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

আরও পড়ুন

গরুর খামার দিয়েছেন মার্ক জুকারবার্গ, খাওয়াচ্ছেন মদ আর বাদাম

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুকবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?