• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
অগ্নিদগ্ধদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী

‘হয়তো সবাইকে বাঁচাতে পারবো না, তবুও সর্বোচ্চ চেষ্টা চালাবো’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৪, ১২:৪৫
অ+
অ-
‘হয়তো সবাইকে বাঁচাতে পারবো না, তবুও সর্বোচ্চ চেষ্টা চালাবো’

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের সার্বিক খোঁজখবর নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দগ্ধদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষমুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনোরকম অবহেলা না থাকে এটি আমাদের নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের সঙ্গে জরুরি বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের শারীরিক কষ্ট অনেক। তারা খুবই অসহায় অবস্থায় থাকেন। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে।

তিনি বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রী নিজে বহন করবেন বলেও আমাকে অবগত করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো নিজেদের সেরাটা দিয়ে তাদের চিকিৎসা করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নে ভর্তি থাকা চার জনের পুড়েছে ৯৫-১০০ শতাংশ
শঙ্কামুক্ত নয় কেউই, শ্বাসনালী পুড়েছে ২৬ জনের : স্বাস্থ্যমন্ত্রী
দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা খুবই খারাপ : স্বাস্থ্যমন্ত্রী

এর আগে সভার শুরুতে ভর্তিকৃত রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানতে চান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এমনকি অগ্নিদগ্ধ হয়ে ভর্তিকৃতদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ, এইসডিওতে ভর্তি আছেন তার খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খানসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হোসাইন ইমামসহ (ইমু) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

বিজ্ঞাপন

টিআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সামন্ত লাল সেনস্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ