• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কদমতলীতে পানিতে পড়ে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪, ০১:২৮
অ+
অ-
কদমতলীতে পানিতে পড়ে তরুণের মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় পানিতে ডুবে মো. কামাল হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মার্চ) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন

পল্লবীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত
সগিরা মোর্শেদ হত্যা, ২ আসামির যাবজ্জীবন

কামাল মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া গ্রামের আসলাম মিয়ার ছেলে। বর্তমানে জুরাইন বিড়ির ফ্যাক্টরি গলিতে ভাড়া থাকে।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই জামাল জানান, আমার ছোট ভাই কামাল মৃগী রোগী ছিল। আজ সন্ধ্যায় ইফতারির পর জুরাইনের বিড়ি ফ্যাক্টরির পাশে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যায়। পরে খবর পেয়ে খালের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক জানান— আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার