• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে হোটেল কর্মচারী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ১২:৪৯
অ+
অ-
নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে হোটেল কর্মচারী নিহত

রাজধানীর ভাটারা থানার বসুমতি মূর্তি আনসার ক্যাম্প এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার পাইপ পড়ে মাথায় পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কদমতলীতে পানিতে পড়ে তরুণের মৃত্যু
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
১১ দিন পর নাজমুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সহকর্মী আফছার বলেন, রাজু ও আমি ঘটনাস্থলের পাশে মায়ের দোয়া রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে কাজ করি। রাজু রেস্টুরেন্টের পাশে কাজ করছিল। হঠাৎ পাশের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে একটি লোহার পাইপ রাজুর মাথায় পড়লে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানায় রাজু আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

তিনি জানান, রাজু চাঁদপুর সদরের গোবিন্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে ভাটারা এলাকায় থাকত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিমৃত্যুঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন