• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢামেকে কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ১৬:৩৮
অ+
অ-
ঢামেকে কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

এসময় হাসপাতালের ট্রেনিং কনফারেন্স রুমে অগ্নিনির্বাপণ বিষয়ে মৌখিক প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন কমান্ডার ফয়সালুর রহমান ও প্রশিক্ষক শহিদুল ইসলাম। পরে আগুন লাগলে কীভাবে সেটি দ্রুত নির্বাপণ করতে হয় সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের বাস্তবে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছিলাম কীভাবে একটি ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন করা যায়। আমার কাছে মনে হয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন বাসা-বাড়িতে বা কোনো মার্কেটে অগ্নিকাণ্ড হলে যারা সুস্থ মানুষ আছেন তারা খুব দ্রুত বেরিয়ে যেতে পারেন কিন্তু আমাদের এখানে হাসপাতালে যেসব রোগী আছে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটলে তারা দ্রুত বেরিয়ে যেতে পারবেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে হোটেল কর্মচারী নিহত
ঢামেকের ইনজেকশন বিক্রি করে দিচ্ছিলেন ২ নার্স, হাতেনাতে ধরা

তিনি বলেন, এই ধরনের ঘটনা ঘটলে আমাদের হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা যাতে অগ্নিনির্বাপণের চেষ্টা করতে পারে সেই ধরনের একটি প্রশিক্ষণ এখানে দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ থাকলে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাব বলে আমরা মনে করি।

এসময় হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসএএ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিঢাকা সিটিঅগ্নিকাণ্ডফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার