• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে : শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪, ০৫:৩৭
অ+
অ-
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে : শি জিনপিং

বাংলাদেশের স্বাধীনতা ৫৩ বছর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভিনন্দনপত্রে শি বলেছেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপতিকে অভিনন্দনপত্র পাঠান চীনের প্রেসিডেন্ট। ঢাকায় চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

অভিনন্দনপত্রে শি লিখেছেন, গত ৫৩ বছরে বাংলাদেশ অবিচলভাবে তাদের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে। বাংলাদেশ তার অর্থনীতির এবং জনগণের জীবিকার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অর্জন সাধিত করেছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, চীন এবং বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দুই দেশ দৃঢ় ও গভীর রাজনৈতিক বিশ্বাস এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ ব্যবহারিক সহযোগিতা উপভোগ করেছে, এতে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণতন্ত্র-মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

শি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতাকে আরও এগিয়ে নিতে প্রস্তুত। এছাড়া চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য কাজ করতে প্রস্তুত।

একই দিনে চীনের স্টেট কাউন্সিলর লি কিয়াং ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে পৃথক বার্তায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনস্বাধীনতা দিবসবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ডোনাল্ড ট্রাম্পের হুমকিইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন