• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদে এক্সট্রা কোচের আসন পাওয়া যাবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ১৯:০৬
অ+
অ-
ঈদে এক্সট্রা কোচের আসন পাওয়া যাবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে ৮৬টি অতিরিক্ত যাত্রীবাহী কোচ সংযোজন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৩৬টি ব্রডগেজ ও ৫০টি মিটার গেজ লাইনের কোচ আছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে এসব কোচের আসন কিনতে পাওয়া যাবে। আর সবকটি আসন বিক্রি করা হবে অনলাইনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

আরও পড়ুন

ঈদে ফাঁকা ঢাকায় বিশেষ নিরাপত্তা, নাশকতার হুমকি নেই
বিশেষ ছুটিতে ব্যাংক খোলা, চেক নিষ্পত্তির নতুন সময়সূচি
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়াবে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস

অতিরিক্ত কোচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো ট্রেনে অতিরিক্ত কোচ লাগানোর বিষয়ে আমাদের হাতে সিদ্ধান্ত আসেনি। তবে, সিদ্ধান্ত যেটাই হবে, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে অনলাইনে টিকিট অটোরিলিজ হয়ে যাবে।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে কোন ট্রেনে কতটি অতিরিক্ত কোচ যুক্ত হবে, সে বিষয়ে আজ (মঙ্গলবার) রাতেই একটি মিটিং হওয়ার কথা আছে। তারপরই সিদ্ধান্ত জানা যাবে।

এমএইচএন/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাট্রেন চলাচলবাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা