• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উত্তরায় রিকশাচালকদের ছাতা দিলেন মেয়র আতিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মে ২০২৪, ১৫:২২
অ+
অ-
উত্তরায় রিকশাচালকদের ছাতা দিলেন মেয়র আতিক

দাবদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় তিনি রিকশাচালকদের মধ্যে রিকশাতে স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল, ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।

শুক্রবার (৩ মে) উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, দিনদিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয়, তাদের কষ্ট বেড়ে যায়। সীমিত আয়ের মানুষ যারা রয়েছে, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে : মেয়র আতিক
চিফ হিট অফিসারের পরামর্শে রিকশা চালকদের পানির পট দিচ্ছে ডিএনসিসি

dhakapost

তিনি বলেন, সিটি কর্পোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে, সবগুলোর চালককে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।

আতিকুল ইসলাম বলেন, পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে, সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজন মতো স্যালাইন গুলে খেতে পারবে।

বিজ্ঞাপন

এর আগে ৪ নম্বর সেক্টর পার্কের সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াকওয়ে উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।

এএসএস/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসিআতিকুল ইসলামঢাকা সিটিরাজধানীর খবরতাপপ্রবাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান