• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডোনাল্ড লু বললেন বাংলাদেশের ফুচকা বেস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৪, ২১:৪৬
অ+
অ-
ডোনাল্ড লু বললেন বাংলাদেশের ফুচকা বেস্ট
স্ক্রিনশট / ঢাকা পোস্ট

ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। সফরের প্রথম দিনে বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন লু। ফুচকা খেয়ে লু বলেছেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে ২২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন। এ সময় তার পাশে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন / স্ক্রিনশট

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তারা। এ সময় ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

কী বার্তা নিয়ে ঢাকায় আসছেন ডোনাল্ড লু?
ঢাকায় ডোনাল্ড লু
সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে লুর বৈঠক

দুই দিনের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকায় এলেন লু। ঢাকা বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

dhakapost
দুই দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু

বিজ্ঞাপন

সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রা‌তে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবাংলাদেশঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল