• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৪, ১৬:২৫
অ+
অ-
বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তাই তার খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আসেন।

আরও পড়ুন

ভারতে গেলেন চিকিৎসা করাতে, খোঁজ মিলছে না এমপি আনারের

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তার নিখোঁজের বিষয়টি অবহিত করতে।

বিজ্ঞাপন

এর আগে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, গত দুই দিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

এমএসি/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিখোঁজ সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

চারদিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, জানে না হাসপাতাল কর্তৃপক্ষ!

কক্সবাজার সদর হাসপাতালচারদিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, জানে না হাসপাতাল কর্তৃপক্ষ!

রাতভর প্রার্থনার পর উখিয়ার রেজুখালে মিলল কিশোরের মরদেহ

রাতভর প্রার্থনার পর উখিয়ার রেজুখালে মিলল কিশোরের মরদেহ

জামালগঞ্জে নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার

জামালগঞ্জে নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার