• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আদানির কেন্দ্র থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ১৯:৫৩
অ+
অ-
আদানির কেন্দ্র থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খন্ডের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ঈদের ছুটিতে আদানি কেন্দ্রের প্রথম ইউনিট রক্ষণাবেক্ষণে যাওয়ায় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। আগামী ৫ জুলাই ইউনিটটি উৎপাদনে আসতে পারে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।

কিন্তু এরই মধ্যে কারিগরি ত্রুটিতে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এখন কার্যত পুরো কেন্দ্রটিই বন্ধ অবস্থায় রয়েছে। কবে নাগাদ তা উৎপাদনে ফিরবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  

আরও পড়ুন

বকেয়া পড়ায় সরবরাহ সীমিত করেছে ভারত, আশা যোগাচ্ছে নেপালের বিদ্যুৎ
ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনবে বাংলাদেশ
বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি : বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বিজ্ঞাপন

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায়। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হলেও গতকাল সকাল ৯টা ৪৩ মিনিটে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদানি কর্তৃপক্ষ কেন্দ্রটির ত্রুটি অনুসন্ধান করে দেখছে।

ওএফএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎভারতগৌতম আদানিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান