চট্টগ্রামে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের শুলকবহর অংশে লরির ধাক্কায় মো. রাশেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শুলকবহর এলাকায় ফ্লাইওভারের মুখে লরির ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নম্বর হলো- চট্টমেট্রো-হ ১৬-৪৯৭৭।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরএমএন/এমএ