• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
কোটাবিরোধী আন্দোলন

সড়কে গাড়ি ফেলে অটোরিকশায় স্পিকা‌রের স‌ঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ দূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৪, ১৮:৩০
অ+
অ-
সড়কে গাড়ি ফেলে অটোরিকশায় স্পিকা‌রের স‌ঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ দূত

কোটাবিরোধী আন্দোলনের প্রভা‌বে প্রাইভেটকার নি‌য়ে ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকা প‌ড়ে‌ন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। প‌রে সড়কে কিছু সময় হেঁটে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া ক‌রেন তিনি। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর স‌ঙ্গে বিদায়ী সাক্ষাৎ ক‌রেন বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

dhakapost

আরও পড়ুন

আন্দোলনকারীদের অবস্থান ও বাস সংকটে সড়কে অসহনীয় ভোগান্তি
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ
এবার এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা

এদিকে, স্পিকারের স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সা‌বেক টুইটার) এ সংক্রান্ত দু‌ইটি পোস্ট ক‌রে‌ছেন রাষ্ট্রদূত হোয়াইটলি। এক‌টি ভি‌ডিও পোস্ট ক‌রে তিনি লি‌খে‌ছেন, প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম এবং সিএনজির (অটোরিকশা) মাধ্যমে স্পিকারের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছি।

বিজ্ঞাপন

— Charles Whiteley (@CWhiteleyEU) July 10, 2024

ওই ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে হেঁটে নিচে নামছেন। পরে অটোরিকশায় চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

অন্যদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অন‌্য একটি পোস্টে রাষ্ট্রদূত লি‌খে‌ছেন, স্পিকা‌রের স‌ঙ্গে বিদায়ী সাক্ষাৎ পে‌য়ে আন‌ন্দিত। বাংলা‌দেশ ও ইইউয়ের সম্পর্ক নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।

বিজ্ঞাপন

এনআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউরোপীয় ইউনিয়নসংসদ স্পিকারশিরীন শারমিন চৌধুরীঅবরোধছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে