• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দেশ পরিচালনায় তরুণ প্রজন্মকে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৪, ২২:৩৩
অ+
অ-
দেশ পরিচালনায় তরুণ প্রজন্মকে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার
সৈয়দা রিজওয়ানা হাসান / ফাইল ছবি

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় তরুণ প্রজন্মকে কাজে লাগাবে বলে জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের জনসংখ্যা ৫০ ভাগই তরুণ, কিন্তু এই তরুণদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল না বললেই চলে। তবে আমরা রাষ্ট্র পরিচালনায় এই তরুণ প্রজন্মকে সামনে নিয়েই কার্যক্রম পরিচালনা করবো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

ছাত্ররা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে, তারা কী নতুন সরকারেও কাজে লাগবে?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করবো অবশ্যই তারা আমাদের কাজে লাগবে। আমাদের জনসংখ্যা ৫০ ভাগই তরুণ, কিন্তু এই তরুণদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল না বললেই চলে। দেশ পরিচালনার ক্ষেত্রে তারাও যে প্রাসঙ্গিক হতে পারে, আমরা সেটি এতদিন ভাবিনি। এই প্রজন্ম নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। তারা অবশ্যই দেশের দায়িত্ব নেবেন। তরুণরাই একসময়ের দেশের নেতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়
সৎ উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে চাই : ফরিদা আখতার
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

চ্যালেঞ্জ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, দেশের সংকটময় মুহূর্তে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। কাজটা যদি সততার সঙ্গে জনগণকে সাথে নিয়ে করা যায়, সেই কাজটি তো কঠিন কোনো বিষয় নয়। বিশ্বের অনেক দেশ গণতান্ত্রিক হয়েছে, অনেক দেশে জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের অনেক দেশ তো মানবাধিকারকে সমুন্নত রেখেছে। তাহলে আমার দেশে কেন পারা যাবে না? আমরা শুরু করেছি, দেখা যাক কোনদিকে যাই।

ছাত্র সমাজকে মূল্যায়ন করে তিনি আবারও বলেন, ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ ঘটিয়েছে। তাদের দাবিগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে। এছাড়া আমাদের সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা বড় কারণ। আমরা যদি দেখি, যেসব জনতা শিক্ষার্থীদের সঙ্গে নেমেছিল তাদের অধিকাংশই রিকশাওয়ালা, তাদের অধিকাংশই একেবারে সাধারণ মানুষ। সেজন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে।

বিজ্ঞাপন

টিআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারঢাকা সিটিবাংলাদেশসরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়