• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

‘ঘুষ’ নিচ্ছেন চসিকের হিসাবরক্ষক, পুরোনো ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪, ২১:০০
অ+
অ-
‘ঘুষ’ নিচ্ছেন চসিকের হিসাবরক্ষক, পুরোনো ভিডিও ভাইরাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি কয়েক বছর আগের বলে ধারণা সংস্থাটির কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটো ৫০০ টাকার নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিয়েই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল।

আরও পড়ুন

আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর
ফারাক্কার গেট খোলায় বন্যা ঝুঁকিতে যেসব জেলা

চসিকের কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উত্তম নামের একজন অফিস সহায়ক রয়েছেন। তিনি ওই দপ্তর থেকে অন্তত দুই বছর আগে বদলি হয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ভিডিওটি কয়েক বছর আগের।

বিজ্ঞাপন

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভিডিওটি একজন আমাকে পাঠিয়েছেন। আমি দেখেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?