• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নাগরিকদের নিরাপত্তায় উদ্বেগ চীনা রাষ্ট্রদূতের, নিশ্চয়তা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ১৩:০৯
অ+
অ-
নাগরিকদের নিরাপত্তায় উদ্বেগ চীনা রাষ্ট্রদূতের, নিশ্চয়তা উপদেষ্টার

বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। পর পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চীনা নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে অফিস কক্ষে কৃষি উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় চীনের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সাক্ষাৎকালে অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্মসচিব মোসম্মত জোহরা খাতুন, চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন জিয়ান ই, পুলিশ অফিসার ঝাঁও ই, পলিটিক্যাল এটাচে লিয়াং শুয়িং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

কৃষি উপদেষ্টা বলেন, চীন আমাদের সবচেয়ে পুরোনো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেঁয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানান। কৃষি উপদেষ্টা আগামী মৌসুমে চীনে মৌসুমি ফল রপ্তানি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর  নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে উপদেষ্টা তা জানাতে বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা জানান, বাংলাদেশের ভয়াবহ বন্যায় ৪০টিরও বেশি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি কাটিয়ে উঠতে তিনি চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

উপদেষ্টা বাংলাদেশে চলমান পরিস্থিতিতে চীন সবসময় পাশে থাকবে বলে প্রত্যাশা করেন।

এসএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীর আলম চৌধুরীকৃষি মন্ত্রণালয়চীনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল

পহেলা বৈশাখের মধ্যে পাইলট আকারে চালু হচ্ছে কৃষক কার্ড : কৃষিমন্ত্রী

পহেলা বৈশাখের মধ্যে পাইলট আকারে চালু হচ্ছে কৃষক কার্ড : কৃষিমন্ত্রী

Google News
দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

শেষ রক্ষা হলো না কৃষিসচিব এমদাদ উল্লাহর

শেষ রক্ষা হলো না কৃষিসচিব এমদাদ উল্লাহর