• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘পাগল’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮
অ+
অ-
‘পাগল’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে

‘ম্যাডনেস’ বা পাগল স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রগুলো (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

আরও পড়ুন

আঙুলের ছাপের সমস্যায় ৫ লাখের বেশি এনআইডি
ইসিতে এনআইডি সংশোধনের ৫ লাখ আবেদন
মাঠ পর্যায়ের অফিসগুলোতে সম্প্রসারণ হচ্ছে এনআইডি সেবা

এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য/বিশেষ চাহিদাসম্পন্ন বা ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করার কারণে সেসব ভোটারের স্ট্যাটাস ম্যাডনেস হয়ে যায়। এতে এই স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারে ‘স্যাটাস : ম্যাডনেস’ দিয়ে সার্চ করলে উপজেলাভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না