• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একমাত্র সমাধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৪, ২০:০৩
অ+
অ-
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একমাত্র সমাধান

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একমাত্র সমাধান। রোহিঙ্গা ইস্যুতে চীন আমাদেরকে শুরু থেকে সহযোগিতা করে আসছে। রোহিঙ্গারা যাতে তাদের অধিকার ও নিরাপত্তাসহ নিজ দেশে ফিরতে পারে, সেজন্য চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চী‌নের সম্পর্ক: ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সে‌মিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চী‌নের মধ্যে সামরিক খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান রয়েছে। চী‌ন বাংলাদেশে সামরিক সরঞ্জামের বড় সরবরাহকারী। সামরিক বাহিনীর আধুনিকায়নে ও প্রশিক্ষণে চীনের আরও সহযোগিতা আমাদের প্রয়োজন।

আরও পড়ুন

রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
টেকনাফে দালাল চক্রের মাধ্যমে আরও শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ
নিউইয়র্কে বাজিমাত ড. ইউনূসের, কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের

বিজ্ঞাপন

সামরিক খাতে দুই দেশের গুরুত্বপূর্ণ বিদ্যমান সহযোগিতা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কার্যকর অংশগ্রহণে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধি করেছে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, গ্রিন এনার্জি, আইসিটি প্রভৃতি খাতে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।  

বাংলাদেশ-চীনের সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ঢাকাস্থ চীন দূতাবাস এবং সেন্টার ফর চায়না স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে। 

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান এ এফ এম গওসোল আযম সরকার, মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস প্রমুখ বক্তব‌্য দেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সহযোগিতামূলক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরগুলোতে চীন এবং বাংলাদেশ নিরলসভাবে একে অপরকে সমান মর্যাদাসম্পন্ন  হিসাবে মূল্যায়ন করেছে এবং পারস্পরিক সুবিধা অনুসরণ করেছে। উভয় দেশ প্রথম থেকেই অভিন্ন মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে সমর্থন করেছে এবং  নিজ নিজ উন্নয়নে একসঙ্গে কাজ করেছে। এর ফলে বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সহযোগিতামূলক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোহিঙ্গামো তৌহিদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা