• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তুর্কি অ্যারোস্পেসে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৭
অ+
অ-
তুর্কি অ্যারোস্পেসে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে বাংলাদেশ। এই দুঃসময়ে বাংলাদেশ সরকার ও জনগণ তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

আরও পড়ুন

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, শাহবাগ থানায় মামলায় ২৬ জন গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন

বিজ্ঞাপন

বুধবার আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে। অস্ত্রধারী একজন নারী ও একজন পুরুষ এই হামলায় অংশ নেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আঙ্কারার কাহরামানকাজানে টিইউএসএএসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন।

এনআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তুরস্কবাংলাদেশহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়